রাজনীতি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। মঙ্গলবার ই-মেইলে পাঠানো তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।