সোমবার, ২৩ নভেম্বর ২০২৬  ||  ৮ অগ্রহায়ণ ১৪৩৩  ||  সর্বশেষ আর্কাইভ আপনার এলাকা ই-পেপার
ঢাকাসোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ট্রেন্ডিং
বিনোদন

অভিনেতা তমাল মাহবুবকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে

অভিনেতা তমাল মাহবুবকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে

রাজধানীর আজিমপুর এলাকা থেকে ছোটপর্দার অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তবে কী কারণে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত জানায়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তমাল মাহবুবকে হেফাজতে নেওয়া হয়। রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তাঁকে আটক করা হয়েছে বলে জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গণমাধ্যমকে তিনি বলেন, তমালকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। কয়েকটি বিষয়ে তথ্য জানার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে কোন অভিযোগ বা কী কারণে অভিনেতাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি এই পুলিশ কর্মকর্তা।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে গুলির ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্পন্দন টাইম্‌স এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিনোদন ডেস্ক

বিনোদন ও শোবিজ সংবাদ

সব লেখা দেখুন →

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

পরের খবর সারাবাংলাবরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

এ বিষয়ে আরও

বিনোদন ›
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিভাগ
সেবা

সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ স্পন্দন টাইম্‌স | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

কারিগরি সহায়তায়: Spondon Times