ভয় দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরানো যাবে না: আইনমন্ত্রী
বোমা হামলা ও ভয়ভীতি প্রদর্শন করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে আবারও রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে সরকারের কাছে তথ্য-উপাত্ত রয়েছে।
সরকারের গত নয় মাসের কর্মকাণ্ড তুলে ধরে আসাদুজ্জামান বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের পথে হাঁটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার যে সংস্কৃতি ছিল, তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সরকার।
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের শুধু নেতিবাচক দিক নয়, মানুষের অধিকার নিশ্চিত করতে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, সেগুলোও সংবাদমাধ্যমে তুলে ধরা প্রয়োজন। তবে সরকারের কোনো কর্মকাণ্ডে নেতিবাচক কিছু থাকলে তা প্রকাশের পূর্ণ স্বাধীনতা সাংবাদিকদের রয়েছে।
তিনি আরও বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। সরকারের কার্যক্রমে কোনো ধরনের ভুল বা নেতিবাচক দিক থাকলে সাংবাদিকেরা তা তুলে ধরতে পারবেন। এমনকি কোনো প্রতিবেদন নিজের বিরুদ্ধে গেলেও তা প্রকাশে তাঁর আপত্তি নেই।
সাংবাদিকতার মর্যাদা ও মানুষের আস্থা ধরে রাখতে অপসাংবাদিকতা এবং হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী। তাঁর মতে, সাংবাদিকদের সত্যের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আরও পড়ুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য, চীন ও ইইউর কূটনীতিকদের বৈঠক
তিনি বলেন, সাংবাদিকতা মানুষের আস্থা ও ভরসার জায়গা। কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার না পেলে মানুষ গণমাধ্যমের দ্বারস্থ হয়। তাই সাংবাদিকদের এই বিশ্বাস অটুট রাখতে হবে এবং পেশাটিকে আরও সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে হবে।
এ সময় ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সদস্যদের ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। নেতৃত্ব বা পদ নিয়ে মতভেদ ভুলে সংগঠনের সব কর্মসূচিতে অংশ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন আইনমন্ত্রী। পাশাপাশি ঢাকায় অবস্থানরত ঝিনাইদহের সাংবাদিকদের বছরে অন্তত এক থেকে দুটি কর্মসূচি নিজ জেলায় আয়োজনের পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন। ফোরামের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান পলাশ।
ব্রেকিং ও নিয়মিত সংবাদ
সব লেখা দেখুন →
পরের খবর সারাবাংলাখুলনায় বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা
এ বিষয়ে আরও
জাতীয় ›
খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য, চীন ও ইইউর কূটনীতিকদের বৈঠক
দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে মেঘনা আলমকে দুদকের তলব
আওয়ামী লীগ শক্তি দেখালে সরকারও জবাব দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গোপালগঞ্জের নতুন এসপিকে ফুল দিয়ে বরণ করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরলেন নাহিদ ইসলাম
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।