সোমবার, ২৩ নভেম্বর ২০২৬  ||  ৮ অগ্রহায়ণ ১৪৩৩  ||  সর্বশেষ আর্কাইভ আপনার এলাকা ই-পেপার
ঢাকাসোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ট্রেন্ডিং
শিক্ষা ও ক্যাম্পাস

৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা বা সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে, খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগেই দেশের একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছিল। এতে পুনঃপরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৭ হাজারের বেশি শিক্ষার্থী। অর্থাৎ, পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক শিক্ষার্থীই পাস করতে পারেননি।

পুনঃপরীক্ষা ও খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের সুযোগ বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

স্পন্দন টাইম্‌স এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউজ ডেস্ক

ব্রেকিং ও নিয়মিত সংবাদ

সব লেখা দেখুন →

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

পরের খবর জাতীয়আওয়ামী লীগ শক্তি দেখালে সরকারও জবাব দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিভাগ
সেবা

সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ স্পন্দন টাইম্‌স | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

কারিগরি সহায়তায়: Spondon Times