সোমবার, ২৩ নভেম্বর ২০২৬  ||  ৮ অগ্রহায়ণ ১৪৩৩  ||  সর্বশেষ আর্কাইভ আপনার এলাকা ই-পেপার
ঢাকাসোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ট্রেন্ডিং
স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত, দুটি রিং স্থাপন

ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের দুটি ব্লকে রিং স্থাপন এবং অপরটিতে বেলুনিং করা হয়েছে। চিকিৎসার পর তাঁকে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। এর মধ্যে দুটিতে রিং (স্টেন্ট) স্থাপন করা হয়েছে এবং অপরটিতে বেলুনিং করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে মন্ত্রীর এ চিকিৎসা সম্পন্ন হয়। হাসপাতালটির বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডা. মো. ফজলে রাব্বী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মন্ত্রীর এনজিওগ্রাম করার পর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকেরা দুটি ব্লকে রিং স্থাপন করেন এবং অপর ব্লকে বেলুনিং করেন। চিকিৎসা শেষে আগামী ২৪ ঘণ্টা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

মন্ত্রীর চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।

স্পন্দন টাইম্‌স এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউজ ডেস্ক

ব্রেকিং ও নিয়মিত সংবাদ

সব লেখা দেখুন →

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

পরের খবর জাতীয়ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরলেন নাহিদ ইসলাম

এ বিষয়ে আরও

স্বাস্থ্য ›
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিভাগ
সেবা

সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ স্পন্দন টাইম্‌স | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

কারিগরি সহায়তায়: Spondon Times