মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬  ||  ৯ অগ্রহায়ণ ১৪৩৩  ||  সর্বশেষ আর্কাইভ আপনার এলাকা ই-পেপার
ঢাকামঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ট্রেন্ডিং
বিনোদন › আন্তর্জাতিক বিনোদন

‘দেসপাসিতো’র দেশে নীল গাউনে নজর কাড়লেন বাংলাদেশের মাহি

পুয়ের্তো রিকোতে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় সামিরা খান মাহি। ছবি : অভিনেত্রীর ফেসবুক থেকে
পুয়ের্তো রিকোতে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় সামিরা খান মাহি। ছবি : অভিনেত্রীর ফেসবুক থেকে

পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ বিজয়ী সামিরা খান মাহি। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ঝলমলে নীল গাউনে হাজির হয়ে নজর কেড়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নতুন লুকের ছবি প্রকাশের পর প্রশংসায় মেতেছেন অনুসারীরা।

২০১৭ সালে প্রকাশিত ‘দেসপাসিতো’ গানটির মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ক্যারিবীয় দ্বীপদেশ পুয়ের্তো রিকোতেই এবার বসেছে মিস ইউনিভার্সের জমকালো আয়োজন। লুইস ফন্সি ও ড্যাডি ইয়াঙ্কির গাওয়া গানটি ইউটিউবে ৯ বিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে।
সেই পুয়ের্তো রিকোতেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে দেশটিতে পৌঁছেছেন তিনি। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেওয়াই এখন তাঁর লক্ষ্য।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিযোগিতার দ্বিতীয় দিনে মাহিকে দেখা যায় ঝলমলে নীল রঙের গ্ল্যামারাস গাউনে। গাউনটিতে ছিল গ্লিটার ও সিকুইনের কাজ, করসেট-স্টাইলের ফিটিং, গভীর নেকলাইন এবং আকর্ষণীয় কাটআউট নকশা। পোশাকের সামনের হাই-স্লিট ও লম্বা ঝালরযুক্ত ট্রেইল তাঁর সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি প্রকাশ করে দিনটির অভিজ্ঞতা ভাগ করে নেন মাহি। ক্যাপশনে তিনি লেখেন, ‘মিস ইউনিভার্সে দ্বিতীয় দিন। সুন্দর কিছু মুহূর্ত, নতুন বন্ধুত্ব, কঠোর পরিশ্রম আর স্মরণীয় সব অভিজ্ঞতায় কাটছে আরও একটি দিন। প্রতিটি পদক্ষেপে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।’
প্রতিযোগিতার বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গেও সময় কাটাচ্ছেন বাংলাদেশের এই প্রতিযোগী। প্রকাশিত একটি ছবিতে মিস ইউনিভার্স ইতালি ও মিস ইউনিভার্স মিশরের প্রতিনিধিদের সঙ্গে দেখা যায় তাঁকে।
মাহির নতুন লুকের ছবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা জানাচ্ছেন অনেকেই। পাশাপাশি আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় তাঁকে শুভকামনাও জানাচ্ছেন ভক্ত ও অনুসারীরা।
উল্লেখ্য, আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।

স্পন্দন টাইম্‌স এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিনোদন ডেস্ক

বিনোদন ও শোবিজ সংবাদ

সব লেখা দেখুন →

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

পরের খবর বিনোদননয় বছরের স্মৃতিময় যাত্রার ইতি, ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে আবেগঘন পলাশ

এ বিষয়ে আরও

বিনোদন ›
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিভাগ
সেবা

সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ স্পন্দন টাইম্‌স | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

কারিগরি সহায়তায়: Spondon Times