← খবরে ফিরুন
প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ || প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

নিউজ ডেস্ক || বুধবার বিকেল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে গণমাধ্যমে পাঠানো আমন্ত্রণপত্রে জানানো হয়েছে।

জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।

আমন্ত্রণপত্রে বলা হয়, সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। এ আয়োজনের সংবাদ যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যম থেকে একজন করে প্রতিবেদক ও ফটোসাংবাদিক পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

আমন্ত্রণপত্রে স্বাক্ষর করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

তবে সংবাদ সম্মেলনে কোন বিষয়ে বক্তব্য দেওয়া হবে, তা আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়নি।

সম্পাদক ঃ সম্পাদক ও প্রকাশকঃ স্পন্দন টাইম্‌স
বাসা নং- ১০১, রোড-১৪, ভাটারা, ঢাকা, বাংলাদেশ
কপিরাইট © ২০২৬ স্পন্দন টাইম্‌স । সর্বস্বত্ব সংরক্ষিত